April 30, 2026, 10:53 pm

এক কেন্দ্রে বাইডেন অন্যটিতে ট্রাম লাইন

এক কেন্দ্রে বাইডেন অন্যটিতে ট্রাম লাইন

যুক্তরাষ্ট্র  প্রথম প্রহরে ভোট হওয়া দুই কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এ কেন্দ্রের সব ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী সাবেক ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেন। কেন্দ্রের রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহ্যগতভাবেই এসব কেন্দ্রের ভোটের ফলাফল নির্বাচন শুরুর প্রথম প্রহরের হয়ে থাকে। যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিক্সভিল নচ ও মিসফিল্ড এলাকার ভোটকেন্দ্রের ফলাফল সাথে সাথেই জানা যায়।

ঐতিহ্য অনুসারে ৩ নভেম্বর রাত ১২টায় ডিক্সভিল নচের ভোটকেন্দ্র ব্লাসমাস রিসোর্টে এসে গোপন ব্যালট পেপারের মাধ্যমে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সবগুলো ব্যালট পেপার জমা দেয়ার পর সাথে সাথেই ভোট গণনা শুরু হয়। ২০১৬ সালেও এই কেন্দ্রে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন জয়ী হয়েছিলেন। কিন্তু ইলেকটোরাল কলেজে জয়ী হয়েছিলেন ট্রাম্প।

মিসফিল্ড এলাকার ভোটকেন্দ্রের ভোটার মাত্র ২১ জন। এ কেন্দ্রে ট্রাম্প পেয়েছেন ১৬ ভোট এবং বাইডেন পেয়েছেন ৫ ভোট।

এদিকে, মিসফিল্ডের পাশের আরেক এলাকা হার্ট’স লোকেশনেও প্রথম প্রহরে ভোট হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে সেখানে এবার সকালে ভোট হবে। হার্ট’স লোকেশনের ভোটার সংখ্যা ৪৮ জন।

সাধারণত, নির্বাচন শুরুর এক ঘণ্টার মধ্যেই এসব কেন্দ্রের ফলাফল জানা যায়। তাই বিশ্বের সবার আগ্রহ থাকে এসব কেন্দ্রের ফলাফল নিয়ে।

১৯৬০ সাল থেকেই নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচ, মিসফিল্ড ও হার্ট’স লোকেশনে দিনের প্রথম প্রহরেই ভোটদানের পর গণনা শেষে সাথে সাথেই ফলাফল জানানো হয়।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com