April 22, 2026, 1:36 pm

ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত আবদুল্লাহ

ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত আবদুল্লাহ

ট্যাক্স ফ্রি গাড়ি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি সংসদ সদস্যদের জন্য চেয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা -৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনের ১৯তম দিনের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ।

তিনি স্পষ্ট করে বলেন, “ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না, প্লট সুবিধাও নেব না।”

তিনি ব্যাখ্যা করে বলেন, দেশের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা—যেমন জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডরা যেভাবে সরকারি কাজ পরিচালনার জন্য সরকারি গাড়ি ব্যবহার করেন, সংসদ সদস্যদের ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা চালু করা যেতে পারে।

তিনি বলেন, একটি সরকারি মালিকানাধীন গাড়ি এমপির দায়িত্ব পালনকালীন সময় পর্যন্ত ব্যবহার করা যেতে পারে এবং এতে অতিরিক্ত কোনো ব্যয়ও হবে না।

এ সময় তিনি উল্লেখ করেন, বর্তমানে সংসদ সদস্যদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে প্রায় ৭০ হাজার টাকা ভাতা দেওয়া হলেও অনেকের নিজস্ব গাড়ি নেই।

তিনি আরও বলেন, তার আগের দিনের বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।

“আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি, ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধার বিষয়টি ইতোমধ্যেই সংসদ সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করেছে,” ।

এ সময় তিনি দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা এ ধরনের সুবিধা গ্রহণ না করে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ইএটি

Please Share This Post in Your Social Media


Leave a Reply

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com