May 1, 2026, 4:26 pm

ফিটনেস পরীক্ষা শেষ মাশরাফির এবার অপেক্ষা লটারির

ফিটনেস পরীক্ষা শেষ মাশরাফির এবার অপেক্ষা লটারির

করোনা মহামারিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে দেশের মাটিতে ক্রিকেট ফিরেছিল। প্রস্তুতির অভাবের কথা জানিয়ে ওই টুর্নামেন্টে খেলেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবার আরও বড় পরিসরে পাঁচ দলের কর্পোরেট লিগ আয়োজন করেছে বিসিবি। গোড়ালির ইনজুরির কারণে এই টুর্নামেন্টের শুরুর দিকে খেলতে পারেননি তিনি।

তবে চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে আর বাঁধা নেই মাশরাফি বিন মর্তুজার। বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন তিনি। বিপ টেস্টে বিসিবির দেওয়া নির্ধারিত মাপকাঠি ছুঁয়ে ফেলেছেন নড়াইল এক্সপ্রেস।

ফিটনেস টেস্ট উতরে গেলেও মাশরাফি কোন দলে খেলবেন তা এখনো নিশ্চিত হয়নি। তাই লটারির মাধ্যমে নির্ধারণ হতে পারে মাশরাফির ভাগ্য। আজই সেই লটারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরই জানা যাবে চলমান টুর্নামন্টে কোন দলে খেলছেন তিনি।

এর আগে গত ২ ডিসেম্বর বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করতে দেখা গিয়েছিল তাঁকে সাবেক এই অধিনায়ককে। টুর্নামেন্ট শুরুর আগে বিসিবিও জানিয়েছিল মাশরাফি ফিট হলে টুর্নামেন্টের মাঝপথে যে কোন দলই তাঁকে নিতে পারবে। তাই তাঁকে পেতে মরিয়া হয়ে উঠেছে দলগুলো।

ইতিমধ্যে জেমকন খুলনা, ফরচুন বরিশাল এবং মিনিস্টার গ্রুপ রাজশাহী মাশরাফিকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। তারই অংশ হিসেবে বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা দিলেন তিনি। সেখানে উতরে যাওয়ায় কোন দলে খেলবেন তিনি তা নির্ধারিত করতে লটারির সাহায্য নেবে বিসিবি। এরপরই পাঁচ দলের যে কোন একটি দলে খেলতে দেখা যাবে তাঁকে।

বিজনেস নিউজ /এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com