April 29, 2026, 11:17 pm

এবার গ্রুপপর্ব থেকেই বাদ পড়ার শঙ্কা পিএসজির

এবার গ্রুপপর্ব থেকেই বাদ পড়ার শঙ্কা পিএসজির

আরাধ্য শিরোপার দেখা না পেলেও গত মৌসুমে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছে পিএসজি। সেই দলটিই এবার গ্রুপপর্ব থেকে বিদায়ের শঙ্কায়।

ইউরো মঞ্চে টিকে থাকতে আজ এক অগ্নিপরীক্ষায় উতরাতে হবে নেইমার, এমবাপ্পেদের। ওল্ড ট্রাফোর্ডে ‘এইচ’ গ্রুপের ব্লকবাস্টার ম্যাচে পিএসজির সামনে ম্যানইউ। চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকা ম্যানইউর জন্য সমীকরণ সহজ। ঘরের মাঠে হার এড়াতে পারলে শেষ ষোলোর টিকিট পেয়ে যাবে রে

ডডেভিলরা। জিতলে এক ম্যাচ বাকি থাকতে নিশ্চিত হয়ে যাবে গ্রুপের শীর্ষস্থান। এমনকি, হারলেও সুযোগ থাকবে নকআউটে যাওয়ার। অন্যদিকে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প নেই পিএসজির সামনে।

লিপজিগ ও পিএসজির সংগ্রহ সমান ছয় পয়েন্ট। তিন পয়েন্ট নিয়ে তলানিতে থাকা বাশাকশেহিরের বিপক্ষে লিপজিগ আজ জিতলে নিজেদের ম্যাচে জয় ছাড়া যে কোনো ফলেই বিদায়ের দুয়ারে চলে যাবে পিএসজি। ফুটবল ইতিহাসের অন্যতম তারকাবহুল দলটির জন্য যা হবে মহাবিপর্যয়। এমন বাঁচা-মরার ম্যাচের আগে চোটের থাবায় ইকার্দি ও সারাবিয়াকে হারিয়ে আরও চাপে ফরাসি চ্যাম্পিয়নরা।

গত মাসে পিএসজির মাঠে ম্যানইউ জিতেছিল ২-১ গোলে। এবার পিএসজির জন্য সবচেয়ে বড় হুমকি তাদেরই সাবেক তারকা এডিনসন কাভানি। গত জুনে চুক্তি শেষে ক্লাবের সর্বোচ্চ গোলদাতাকে অনাদরে ছেড়ে দিয়েছিল পিএসজি। সাবেক দলকে বিদায়ের রাস্তা দেখিয়ে সেই খেদ মেটাতে মুখিয়ে আছেন কাভানি। ম্যানইউর শেষ লিগ ম্যাচে জোড়া গোলে উরুগুয়ে ফরোয়ার্ড বুঝিয়ে দিয়েছেন, এখনও ফুরিয়ে যাননি তিনি।

‘এফ’ গ্রুপে আজ দেখা হবে শেষ ষোলোর পথে এক পা বাড়িয়ে রাখা বরুশিয়া ডর্টমুন্ড ও লাৎসিওর। ঘরের মাঠে ড্র করলেই চলবে ডর্টমুন্ডের। আর গ্রুপের দুটি ম্যাচই ড্র হলে ডর্টমুন্ডের সঙ্গে লাৎসিও পেয়ে যাবে নকআউটের টিকিট। বা

কি দুই গ্রুপের সমীকরণ আগেই মিলে গেছে। ‘ই’ গ্রুপে সেভিয়া-চেলসি ম্যাচ যেমন শুধুই গ্রুপ শ্রেষ্ঠত্বের লড়াই। ‘জি’ গ্রুপে ফেরেনৎভারোসের মাঠে জিতলে শীর্ষস্থান নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার। সেক্ষেত্রে দিনামো কিয়েভের বিপক্ষে জিতলেও দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হবে জুভেন্টাসকে।

চ্যাম্পিয়ন্স লিগে আজ

ক্রাসনোদার (১) ও রেনে (১) হ সেভিয়া (১০) ও চেলসি (১০)

ডর্টমুন্ড (৯) ও লাৎসিও (৮) হ ক্লাগ ব্রুগে (৪) ও জেনিত (১)

ফেরেনৎভারোস (১) ও বার্সেলোনা (১২) হ জুভেন্টাস (৯) ও দিনামো কিয়েভ (১)

বাশাকশেহির (৩) ও লিপজিগ (৬) হ ম্যানইউ (৯) ও পিএসজি (৬)

(স্বাগতিক দল আগে। বন্ধনীতে পয়েন্ট)

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com