November 26, 2026, 4:34 am

যুদ্ধের দামামা, বিস্ফোরণ রাশিয়াতেও

যুদ্ধের দামামা, বিস্ফোরণ রাশিয়াতেও

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পরপরই ইউক্রেনের রাজধানীতে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর সঙ্গে ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর দোনেৎস্কেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।

এরসঙ্গে রাশিয়াতেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। নিউজ এজেন্সি রয়টার্স একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে লিখেছে- ইউক্রেন সীমান্ত থেকে নিকটবর্তী রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলগোরোদ প্রদেশ এ বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।

তবে সেটা কী বিস্ফোরণের শব্দ সেটা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য সিএনএন রিপোর্টার ফ্রেডরিক প্লেইটজেন বলছেন, রকেট ও আর্টিলারির আওয়াজ পেয়েছেন। এছাড়া কিছু বিমান উড়ে যাওয়ার শব্দ তিনি পেয়েছেন। বিমানগুলো ইউক্রেনের দিকে উড়ে গেছে বলে ধারণা তার।

এদিকে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার সঙ্গে পুতিন আরও বলেছেন, ইউক্রেন দখলের কোনো চিন্তা রাশিয়ার নেই। জাতির উদ্দেশে দেওয়া এ ভাষণে তিনি আরও বলেন, ইউক্রেনের মানুষ মুক্তভাবে বেছে নিতে পারবেন তাদের দেশ কে পরিচালনা করবে।

জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত সার্জেই কিসলিতসিয়া বলেছেন, জাতিসংঘে রাশিয়ার দূত নিশ্চিত করেছেন তার প্রেসিডেন্ট আমার দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

অন্যদিকে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী সিএনএনকে বলেছেন, হামলা শুরু হয়ে গেছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা টুইটারে লিখেছেন, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করেছেন পুতিন।

তিনি আরও লেখেন- ইউক্রেন নিজেকে রক্ষা করবে এবং এই বিশ্ব পুতিনকে ঠেকাতে পারে আর অব্যশই তাকে ঠেকানো উচিত।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com