October 6, 2026, 10:56 pm
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর জন্য নির্ধারিত বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
দেশে বিনিয়োগ উন্নয়ন ও সহজীকরণে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের কার্যক্রম আরও জোরদার করতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে আশিক মাহমুদ বিন হারুন প্রতিমন্ত্রীর জন্য প্রযোজ্য বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, চেয়ারম্যানকে দায়িত্ব পালনে সহায়তা করা এবং দেশে বিনিয়োগ উন্নয়ন ও সহজীকরণে কর্তৃপক্ষের ভূমিকা আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন পরিচালিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ দেশে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বিনিয়োগ-সংশ্লিষ্ট বিভিন্ন সেবা সহজীকরণ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করছে।
সরকারের নতুন এ সিদ্ধান্তের ফলে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে আশিক মাহমুদ বিন হারুন প্রতিমন্ত্রীর জন্য নির্ধারিত মর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন। সিদ্ধান্তটি প্রজ্ঞাপন জারির দিন থেকেই কার্যকর হয়েছে।
ইএটি