November 26, 2026, 3:04 am

হাতে সুইসাইড নোট লিখে গৃহবধূর আত্মহত্যা

হাতে সুইসাইড নোট লিখে গৃহবধূর আত্মহত্যা

ভারতের টালিগঞ্জের এক বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূর নাম পূজা চন্দ (২০)। এক বছর আগে তার বিয়ে হয়েছিল। এই ঘটনাকে আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। কেননা, পূজা চন্দ মৃত্যুর আগে তার হাতের তালুতে লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য আমার শাশুড়ি দাই (দায়ী)। ইতি-পূজা।’ খবর আনন্দবাজার। পুলিশ জানিয়েছে, পণের (যৌতুক) টাকা নিয়ে পূজার শ্বশুরবাড়িতে বিয়ের পর থেকেই অশান্তি চলছিল।

এ ঘটনায় পূজার বাবা টালিগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। মামলার প্রধান আসামী পূজার স্বামী ও শাশুড়িকে ইতোমধ্যে গ্রেফতারও করেছে। টালিগঞ্জ পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com