November 26, 2026, 2:38 am
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের বাইরে বিস্ফোরণে ‘বেশ কয়েকজন বেসামরিক’ নিহত হয়েছেন বলে তালেবানের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন। মসজিদের প্রবেশপথে রোববারের এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও অনেকে।
কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশপথের কাছে বিস্ফোরণ ঘটেছে। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদর মায়ের জন্য আয়োজিত শোক অনুষ্ঠানে এই বিস্ফোরণ ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এই হামলার ব্যাপারে কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি।