November 26, 2026, 2:39 am

কয়েক সেকেন্ডেই ধসে পড়লো বহুতল ভবন

কয়েক সেকেন্ডেই ধসে পড়লো বহুতল ভবন

চোখের সামনে কয়েক সেকেন্ডের মধ্যেই ধসে পড়লো একটি বহুতল ভবন। ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরুর উইলসন গার্ডেনের কাছাকাছি এলাকায় এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় সোমবার বিকেলে হঠাৎ করেই বহুতল ভবনটি ধসে পড়ে। ভবনের ডানপাশে একটি আকাশী রঙের এবং বামপাশে হলুদ রঙের আরও দু’টি বহুতল ভবন রয়েছে। দুই ভবনের মাঝখানে থাকা অনেকদিনের পুরোনো ভবনটি আচমকা ধসে পড়লেও অন্য ভবনের তেমন কোনো ক্ষতি হয়নি।

পুরো ঘটনাটি মোবাইলে ভিডিও করা হয়েছে। সামাজিক মাধ্যমে এই ভিডিও প্রকাশ হতেই তা ভাইরাল হয়ে যায়। ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, মুহূর্তের মধ্যেই বহুতল ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

পুরো রাস্তা ওই ভবনের ধ্বংসস্তূপে পড়ে থাকতে দেখা গেছে এবং ধোঁয়ায় চারদিক ঢেকে গেছে। তবে ভবনটি এভাবে ধসে পড়লেও এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। কারণ ভবনটি যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কায় সেখানকার বাসিন্দারা অনেক আগেই সেখান থেকে নিরাপদে আশ্রয় নিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com