August 23, 2026, 10:36 pm

নববধূকে প্রণাম করে বিবাহিত জীবন শুরু স্বামীর

নববধূকে প্রণাম করে বিবাহিত জীবন শুরু স্বামীর

বহু কাল ধরেই হিন্দু ধর্মের বিয়েতে প্রচলিত প্রথা বিয়ের পর স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে থাকেন নববধূ। কিন্তু এই প্রথার একেবারে উল্টো ঘটনা ঘটিয়েছেন সদ্য বিবাহিত এক দম্পতি। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে। সেখানে দেখা যায়, বিয়ের পর নববধূর পায়ে প্রণাম করছেন স্বামী। পীয়ুস আভচার নামের এক ব্যক্তি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সম্প্রতি এই ভিডিওটি আপলোড করেছেন। সেখানে প্রথমেই দেখা যায় সদ্য বিবাহিত এক দম্পতিকে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর প্রথা অনুযায়ী নববধূ প্রণাম করতে ঝুঁকলেন স্বামীকে। কিন্তু সেই প্রণাম নিলেন না স্বামী। তারপর তিনি নিজেই প্রণাম করতে গেলেন নববধূকে। প্রায় লাফ মেরে পিছিয়ে গেলেন নববধূ। কিন্তু ততক্ষণে নববধূকে প্রণাম করা শেষ!

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্লাটফর্মজুড়ে ভাইরাল এই ভিডিওটি এখন ঘুরে বেড়াচ্ছে। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামেই এই ভিডিওটি ইতোমধ্যেই ৪০ লাখ বারেরও বেশি বার দেখা হয়েছে। লাইক পড়েছে ২০ লাখেরও বেশি। বোঝাই যাচ্ছে, এই ঘটনার ভিডিও মনে ধরেছে নেটাগরিকদের। স্রোতের উল্টো দিকে গিয়ে ওই ব্যক্তি যে কাজ করছেন তার প্রশংসা করেছেন সবাই। নবদম্পতিকে আশীর্বাদও করেছেন তারা। সূত্র: আনন্দবাজার।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com