November 26, 2026, 2:09 am

লন্ডনে পুড়ে যাওয়া গ্রেনফেল টাওয়ার ভেঙে ফেলার সিদ্ধান্ত

লন্ডনে পুড়ে যাওয়া গ্রেনফেল টাওয়ার ভেঙে ফেলার সিদ্ধান্ত

পশ্চিম লন্ডনের ২৪তলা গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭২ জন নিহত হওয়ার চার বছর পর, সেই ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবনটির কাঠামো বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, আগুনে পুড়ে যাওয়া ভবনটি এমনভাবে দাঁড়িয়ে আছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

২০১৭ সালের ১৩ জুন বহুতল ভবনটিতে ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার পর ৪৮ ঘণ্টার প্রচেষ্টায় তা নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে ভবনটির ৭২ জন বাসিন্দার মৃত্যু হয়।

হোয়াইট হলের শীর্ষ এক কর্মকর্তা বলেন, ভবনটির কাঠামো পরীক্ষা-নিরীক্ষা করার জন্য প্রকৌশলীদের নেওয়া হয়েছে। তারা জানিয়েছেন, ভবনটি নিরাপদে সরিয়ে ফেলা দরকার। সরকারি কর্মকর্তারা ভুক্তভোগী পরিবারের লোকজনদের সঙ্গে এ সিদ্ধান্ত নিয়ে কথা বলে ভবনটি ব্লক করে দেবেন চলতি মাসে।

দ্যা মিনিস্ট্রি অব হাউজিং অ্যান্ড লোকাল গভর্নমেন্ট (এমএইচসিএলজি) ২০১৮ সালে ভবনটির মালিকানা নেয়। তারা আশ্বস্ত করে ভুক্তভোগী পরিবারগুলো ২০২২ সালের জুনে, দুর্ঘটনার পাঁচবছর পূর্তির আগেই ক্ষতিপূরণ পাবে। গ্রেনফেল টাওয়ার মেমোরিয়াল কমিশনের পক্ষ থেকে ভবনটির সাইটে দুর্ঘটনায় নিহত, আহত ও বাসিন্দাদের জন্য একটি স্মৃতিসৌধ নির্মাণ করার কথা জানা গেছে। মারা যাওয়া প্রত্যেক ব্যক্তির প্রতিনিধিত্ব করার জন্য কাঠামোটি ৭২টি ভিন্ন প্রজাতির উদ্ভিদ দিয়ে আচ্ছাদিত হবে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com