August 26, 2026, 3:21 pm

দ্রুতযান এক্সপ্রেস থেকে দ্রুত নামতেই কাটা পড়ল ২ পা

দ্রুতযান এক্সপ্রেস থেকে দ্রুত নামতেই কাটা পড়ল ২ পা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে দ্রুত সময়ে স্টেশনে নামতে গিয়ে কাটা পড়ে রফিক (৫০) নামের এক যাত্রীর দুটি পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টায় প্লাটফর্মে ট্রেনটি থামার আগেই দ্রুত সময়ে নামতে গিয়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার সহরাব হোসেন সুজন। ট্রেনে পা কাটা যাওয়া রফিক (৫০) হরিপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

স্টেশন মাস্টার বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে করে সেই যাত্রী এসেছিলেন। পীরগঞ্জ স্টেশনে ট্রেনটি থামার আগেই তিনি দ্রুত সময়ে নামার চেষ্টা করলে নিচে পড়ে তার পা দুটি কাটা পড়ে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com