October 10, 2026, 10:47 am
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন ডলার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩২ হাজার ৬১৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার।
এর আগে ২০ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন ডলার।
অর্থাৎ, চার দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে ১১৮ দশমিক ৭৫ মিলিয়ন ডলার বা প্রায় ১১ কোটি ৮৮ লাখ ডলার। একই সময়ে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বেড়েছে ৮৩ দশমিক ৬১ মিলিয়ন ডলার।
আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী হিসাব করা রিজার্ভকে সাধারণত নিট আন্তর্জাতিক রিজার্ভের ভিত্তি হিসেবে ধরা হয়।
মোট রিজার্ভ সম্পদ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে নিট বা ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।
বাংলাদেশ ব্যাংকের নিয়মিত তথ্যেও গ্রস ও বিপিএম-৬—দুই পদ্ধতিতে রিজার্ভ প্রকাশ করা হয়।
ইএটি