August 14, 2026, 9:29 pm

সোমবার থেকে স্কুল খুলছে ভারতের পাঞ্জাবে

সোমবার থেকে স্কুল খুলছে ভারতের পাঞ্জাবে

করোনার প্রকোপ কাটেনি। তবে তার জন্য আর স্কুল বন্ধ রাখতে নারাজ ভারতের পাঞ্জাব রাজ্য সরকার। তাই কোভিড সতর্কতা মেনেই ২ আগস্ট (সোমবার) থেকে দ্বাদশ পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের জন্য পঠনপাঠন চালু করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ১০ আগস্ট পর্যন্ত কোভিড বিধিনিষেধ চালু রয়েছে পাঞ্জাবে। তার মধ্যে শনিবার পাঞ্জাব সরকারের পক্ষ থেকে সব স্কুল চালু করার নির্দেশ দেওয়া হলো। তবে পঠনপাঠন চালু হলেও, স্কুলে কোভিড সতর্কতা মেনে চলতে হবে বলে জানানো হয়েছে।

রাজ্যের স্কুল শিক্ষা দফতর থেকে সেই মর্মে নির্দেশিকা প্রকাশ করা হবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

কোভিডে শিশুরা অতটা ঝুকিপূর্ণ নয় তাই স্কুল বন্ধ রাখার প্রয়োজন নেই বলে সম্প্রতি জানান বিশেষজ্ঞরা। তারপর স্কুল খোলার সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার। তবে স্কুল খুললেও রাজ্যটিতে কোভিড বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত জারি থাকছে।

পঞ্জাবে ৫ লাখ ৯৯ হাজার ২০৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন। মৃত্যু ১৬ হাজার ২৯২ জনের। গতদিন নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৮ জন। দুই জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ নিম্নমুখী হওয়াতেই স্কুল খোলার সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com