August 26, 2026, 7:08 pm

সন্তোষজনক জবাব না পেলে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে

সন্তোষজনক জবাব না পেলে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে

কঠোর বিধিনিষেধের মধ্যে টেলিভিশন মেরামত করতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় গিয়েছিলেন সজীব আহমেদ। টেলিভিশন মেরামত করে বাসায় ফেরার পথে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন তিনি। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু তাকে জিজ্ঞাসাবাদ করে এক হাজার টাকা জরিমানা করেন।

বুধবার (২৮ জুলাই) চলমান বিধিনিষেধ বাস্তবায়নে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে দুপুর ১২টা থেকে শুরু হয় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আদালত পরিচালনা করছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

জরুরি প্রয়োজন ছাড়া কেউ যানবাহন নিয়ে রাস্তায় বের হয়েছেন কি-না, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে মানুষ রাস্তায় চলাচল করছে কি-না তা কঠোরভাবে মনিটরিং করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সন্তোষজনক জবাব না পেলে যানবাহন ও ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

টেলিভিশন মেরামত করতে গিয়ে জরিমানা দেয়ার পর সজীব আহমেদ বলেন, ‘গতকাল থেকে হঠাৎ টেলিভিশনটি নষ্ট হয়ে যায়। লকডাউনে বাসায় টেলিভিশন ছাড়া সময় না কাটার কারণে আজ সকালে মেরামত করতে বের হয়েছিলাম। কিন্তু পথে র‍্যাব এক হাজার টাকা জরিমানা করল।’

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com