September 3, 2026, 2:06 am

মানুষকে আত্মবিশ্বাস দিতে এসেছি: অভিনেতা মিঠুন

মানুষকে আত্মবিশ্বাস দিতে এসেছি: অভিনেতা মিঠুন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি এবার ২ শতাধিক আসনে জয় পাবে বলে জানিয়েছেন দেশটির প্রভাবশালী অভিনেতা মিঠুন চক্রবর্তী।

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে প্রচার চলাকালে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজকে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন তিনি।

মিঠুন বলেন, ‘মানুষকে আত্মবিশ্বাস দিতে এসেছি। বলতে এসেছি, নিজের অধিকার ছিনিয়ে নিতে হবে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। আমার একটাই স্লোগান গরিবকে বলো, নিজেদের অধিকার ছিনিয়ে নিতে। আরও একটা কথা বলব, বাংলার মানুষকে আন্ডার এস্টিমেট না করবেন না, তারা কেউ ভয় পান না, সকলেই বেরিয়ে এসে ভোট দেবেন।’

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে রোড শো করেন মিঠুন চক্রবর্তী। এদিন মিঠুন চক্রবর্তীর হুডখোলা জিপে ছিলেন কেশিয়ারি বিধানসভার বিজেপি প্রার্থী সোনালী মুর্মু।

জিনিউজের প্রতিবেদনে বলা হয়, মিঠুন চক্রবর্তীকে দেখতে কেশেয়াড়ি মানুষের ঢল ছিল চোখে পড়ার মত। রোড শো চলাকালীন অনুগামীর উদ্দেশে ফুল ছুঁড়ে দিতে দেখা যায় মিঠুনকে।

‘মহাগুরু’র রোড শো ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

প্রসঙ্গত, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বিজেপির হয়ে ভোট প্রচারে যাওয়ার কথা মিঠুন চক্রবর্তীর।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com