August 14, 2026, 9:58 pm

জনগণের উদ্দেশে কারাবন্দি বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের আবেগঘন চিঠি

জনগণের উদ্দেশে কারাবন্দি বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের আবেগঘন চিঠি

বলিভিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট জিয়ানিন আনেজ দেশের জনগণের উদ্দেশে একটি দীর্ঘ ও আবেগঘন চিঠি লিখেছেন। তিনি দাবি করেছেন, কোনো অভ্যুত্থানের মাধ্যমে না, বৈধভাবেই ক্ষমতায় ছিলেন তিনি। আনেজের সাত পাতার চিঠিটি তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। তবে চিঠিটি কখন লেখা হয়েছে, তা জানা সম্ভব হয়নি। চিঠি তার হাতেই লেখা বলে আনেজের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছেন।

এতে ২০১৯ সালে বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করার পর ঘটে যাওয়া দীর্ঘ রাজনৈতিক ঘটন-অঘটনের বিবরণ দেওয়া হয়েছে।

একটি বিতর্কিত নির্বাচনের পর ক্ষমতা ছেড়ে মেক্সিকোয় চলে গিয়েছিলেন এই বামপন্থি প্রেসিডেন্ট।

আনেজ ছিলেন তখনকার এখন রক্ষণশীল আইনপ্রণেতা ও সিনেটের উপনেতা। এক বছরের জন্য মধ্যবর্তী সরকারের প্রধানের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

সপ্তাহ দুয়েক আগে তিনি গ্রেফতার হন। গত ১৩ মার্চ ভোরে পুলিশি অভিযানে তাকে আটক করা হয়। আটক অবস্থায় তার মানবাধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে বলে তার আইনজীবীরা অভিযোগ করেছেন।

ইভো মোরালেসকে ক্ষমতা থেকে উৎখাত করতে অভ্যুত্থানের অভিযোগ আনা হয়েছে এই নারী রাজনীতিবিদের ওপর।

চিঠিতে তিনি এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেন।

আনেজ বলেন, তাকে যথাযথ চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে না। কেবল গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে চেষ্টার কারণে তার এই অবস্থা জানিয়ে তিনি বলেন, এই সংগ্রাম শেষ পর্যন্ত চালিয়ে যাব।
 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com