September 2, 2026, 8:09 pm

ফিলিস্তানে বঙ্গবন্ধুর নামে রাস্তা

ফিলিস্তানে বঙ্গবন্ধুর নামে রাস্তা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ফিলিস্তিনে একটি সড়কের নামকরণ করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী নুরি আল মালিকি এ তথ্য জানিয়েছেন।

ফিলিস্তিনে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রাচীন শহর হেবরনের একটি সড়কের নাম রাখা হয়েছে বঙ্গবন্ধুর নামে।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশসহ জাতিসংঘের ১৩৮ দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দিয়েছে। যদিও পশ্চিমা বিশ্বের অনেক দেশের স্বীকৃতিই এখন্ও পায়নি ফিলিস্তিন।

ইসরাইল প্রতিষ্ঠার সময় মূল ভূখণ্ড দুই দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তবে ইসরাইল স্বাধীন রাষ্ট্র পরিচালনা করলেও রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়নি ফিলিস্তিন। বরং তাদের পূর্ণ স্বাধীনতার স্বপ্ন দিনে দিনে ধূসর হচ্ছে।

২০১৯ সালের ২৬ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সড়কের নামকরণের সিদ্ধান্ত বাংলাদেশকে জানিয়েছিল ফিলিস্তিন সরকার। সে সময় আজারবাইজানের বাকু কংগ্রেস সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি এ কথা জানিয়েছিলেন।

বিজনেস নিউজ/ এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com