September 2, 2026, 8:10 pm

আপাতত ইরানের নিষেধাজ্ঞা তুলবেনা আমেরিকা

আপাতত ইরানের নিষেধাজ্ঞা তুলবেনা আমেরিকা

ইরানের উপর থেকে আপাতত নিষেধাজ্ঞা তুলবে না আমেরিকা। রোববার স্পষ্ট করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন এ কথা জানিয়েছেন। তবে একই সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় তিনি আগ্রহী বলেও জানিয়েছেন বাইডেন।

আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ এবং ইরানের মধ্যে পরমাণু চুক্তি সই হয়েছিল। সেখানে পরমাণু ভারসাম্য রক্ষায় স্পষ্ট কিছু নীতি নির্ধারণ হয়েছিল। ইরান যাতে পরমাণু অস্ত্রের পরীক্ষা করতে না পারে, সে দিকেও নজর রাখা হয়েছিল ওই চুক্তিতে। কিন্তু ২০১৫ সালে ট্রাম্প ওই চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নেয়। ইরানও তার জেরে চুক্তি ভঙ্গ করতে শুরু করে। ট্রাম্প ইরানের উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেন। এরপর থেকে আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। ইরানের সেনা জেনারেলকে বাগদাদে হত্যা করেছে আমেরিকা। কিছু দিন আগে ইরানের পরমাণু বিজ্ঞানীকেও হত্যা করা হয়েছে।

এর জেরে ইরান সিদ্ধান্ত নিয়েছে, নতুন করে তারা পরমাণু পরীক্ষার প্রক্রিয়া শুরু করবে। ইরানের পার্লামেন্টে গত জানুয়ারিতে একটি বিল পাশ হয়েছে। যাতে স্থির হয়েছে, ইরান ২০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম মজুত করবে। আগে যার পরিমাণ ছিল চার শতাংশের কাছাকাছি।

বাইডেন প্রথম থেকেই ইরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তির বিষয়ে আলোচনায় আগ্রহী। কিন্তু তাঁর বক্তব্য, ইরানকে প্রথমে চুক্তিকে মান্যতা দিতে হবে। তারপরেই নতুন করে আলোচনা সম্ভব। অন্য দিকে, ইরানের বক্তব্য, আমেরিকাকে প্রথমে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তারপরেই আলোচনা সম্ভব। ইরানের সুপ্রিম

বিজনেস নিউজ /এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com