September 3, 2026, 10:13 pm

বাইডেন-বরিস ফোনালাপে দু’দেশের সম্পর্ক দৃঢ় করার প্রত্যয়

বাইডেন-বরিস ফোনালাপে দু’দেশের সম্পর্ক দৃঢ় করার প্রত্যয়

আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর তাকে প্রথম বারের মতো ফোন করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

রোববার (২৪ জানুয়ারি) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়, ফোনালাপে জো বাইডেনকে অভিনন্দন জানানোসহ দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন দুই নেতা।

বরিস জনসন টুইট বার্তায় জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তারা ফোনালাপ ছিল বিশেষ মুহূর্ত। এতে দীর্ঘদিনের সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আমি জোর দিয়েছি, যেন দুই দেশ করোনা থেকে টেকসইভাবে পরিত্রাণ পেতে পারি এবং সম্পর্ক আরও মজবুত হতে পারে।

ফোনালাপে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসা, ন্যাটো জোট এবং একই মূল্যবোধের ভিত্তিতে মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় কাজ করতে সম্মত হয়েছেন দুই নেতা। তারা উভয় দেশের মুক্ত বাণিজ্যের বিষয়েও কথা বলেছেন।

স্থানীয় সময় শুক্রবার বাইডেনকে ফোন করেন বরিস জনসন। এর মাধ্যমে ইউরোপিয়ান প্রথম নেতা হিসেবে তিনি বাইডেনকে ফোন করলেন।

বিজনেস নিউজ /আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com