April 30, 2026, 3:28 pm

জরুরীভিত্তিতে ভারতে ভ্যাকসিন প্রয়োগ এর অনুমতি চাইল ফাইজার

জরুরীভিত্তিতে ভারতে ভ্যাকসিন প্রয়োগ এর অনুমতি চাইল ফাইজার

ভারতের কাছে জরুরিভিত্তিতে কোভিড ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন চেয়েছে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক। ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল কাছে অনুমোদন চেয়েছে প্রতিষ্ঠানটি।

আজ রোববার (০৬ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে শুক্রবার ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (ডিসিজিআই) অনুমোদন চায় ফাইজার।

ইতোমধ্যে মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন সর্বসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য এবং বাহরাইন।

ভারতীয় গণমাধ্যমগুলি জানিয়েছে, ৪ ডিসেম্বর ডিসিজিআই-এর কাছে আপৎকালীন ব্যবহারে ছাড়পত্র চেয়েছে ফাইজার। তবে ডিসিজিআই এবং ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে এখনও কিছু জানায়নি। এ বিষয়ে ফাইজারের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফাইজার দাবি করেছে, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯০ শতাংশ কার্যকর। এছাড়া তৃতীয় ধাপের ট্রায়ালে ৯৫ শতাংশ করোনা প্রতিরোধে সক্ষম বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

কয়েক সপ্তাহের মধ্যেই ভারতের বাজারে চলে আসবে করোনার ভ্যাকসিন এমন কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেশ কয়েকটি প্রতিষেধক একেবারে শেষপর্যায়ের ট্রায়ালে রয়েছে বলেও উল্লেখ করেছিলেন তিনি। আপাতত শুধু বৈজ্ঞানিকদের সবুজ সংকেত পেলেই ভারতে করোনা প্রতিষেধক দেওয়ার কাজ শুরু হয়ে যাবে বলেও জানিয়ে রেখেছিলেন মোদি।

করোনায় আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান। তবে মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান তৃতীয়। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯৬ লাখ ৪৪ হাজার ৫২৯ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪০ হাজার ২১৬ জনের।

বিজনেস নিউজ /এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com