April 22, 2026, 3:55 pm

পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস আর ফিরবে না : শিক্ষামন্ত্রী

পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস আর ফিরবে না : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের শিক্ষাঙ্গনে পরীক্ষায় নকল ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা পুনরায় ঘটবে না। তিনি বলেন, অতীতে দায়িত্ব পালনের সময় কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে এই সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখা হবে।

(১৮ ফেব্রুয়ারি)বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরও বলেন, “ব্যাকডেটেড শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা এগোতে পারব না। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ—এক্ষেত্রে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থা গড়ে তোলা জরুরি।” তিনি জানান, শিক্ষার মান উন্নয়নের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশ এবং আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।

ইএটি

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com