November 26, 2026, 4:03 am
আজকাল অনলাইনে কতকিছুই কেনাবেচা হয়। তবে এবার বিক্রির জন্য স্বামীকে অনলাইনে নিলামে তুলেছেন এক নারী। আজব এই ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বাড়িতে দুই সন্তানের সঙ্গে স্ত্রীকে রেখে গরমের ছুটিতে মাছ ধরতে যাওয়ায় রেগেমেগে এই কাণ্ড করেছেন ওই নারী।
খবর দ্য ইন্ডিপেনডেন্ট ও আইরিশ মিররের খবরে বলা হয়, ট্রেড মি নামের একটি ওয়েবসাইটে স্বামী জন ম্যাকঅ্যালিস্টারকে নিলামে তুলেছেন লিন্ডা ম্যাকঅ্যালিস্টার। স্বামীর বর্ণনায় লিখেছেন, ৩৭ বছর বয়সী গরুর খামারি।
লিন্ডা আরও লেখেন, জনের আগেও অনেক মালিক ছিল। তবে ঠিকমতো দানাপানি পেলে বর্তমান মালিকের অনুগত থাকবেন তিনি।
জনের বর্ণনায় লিন্ডা আরও লিখেছেন, ‘জনের ঘরের কাজের এখনো কিছু প্রশিক্ষণ দরকার আছে। তবে আমার কাছে এই মুহূর্তে সময় বা ধৈর্য নেই।’
এ ছাড়া কেনার পর ফেরত দেওয়া কিংবা বিনিময় করা যাবে না বলেও জানিয়েছেন তিনি।