November 26, 2026, 3:34 am

স্বামীর প্রেমিকাকে হাতেনাতে ধরে হেলমেট-ধোলাই স্ত্রীর (ভিডিও)

স্বামীর প্রেমিকাকে হাতেনাতে ধরে হেলমেট-ধোলাই স্ত্রীর (ভিডিও)

স্বামীর প্রেমিকাকে হাতেনাতে বেধড়ক মারপিট করেছেন এক নারী। শুধু তাই নয়, হেলমেট দিয়ে বেধড়ক পিটুনির পর তাকে পুলিশের হাতেও তুলে দিয়েছেন তিনি। স্বামীর প্রেমিকাকে পিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। আর এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের বার্নপুর এলাকায়।

পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার এক প্রতিবেদনে বলছে, আসানসোলের এক নারী তার স্বামীর প্রেমিকাকে রাস্তায় ফেলে মারধর করেছেন। বৃহস্পতিবার এমন দৃশ্যের সাক্ষী হয়েছেন আসানসোলবাসী। স্বামীর প্রেমিকাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ওই নারী।

পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার লিখেছে, আসানসোলের বার্নপুর রোডের পুলিশ লাইন এলাকায় একটি হোটেলে ছিলেন মোহনলাল নামে বার্নপুরের এক বাসিন্দা। তার সঙ্গে এক নারীও হোটেলে ছিলেন। কিন্তু মোহনলালের স্ত্রী তার পিছু নিয়েছিলেন। হোটেলের ঘর থেকে তিনি মোহনলালকে ধরে ফেলেন। পাকড়াও করেন তার প্রেমিকাকেও। পরে তাদের তিনি পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে; তাতে দেখা যায়, স্বামীর প্রেমিকাকে পুলিশ নিয়ে যাওয়ার সময় পেছন থেকে তাকে হেলমেট দিয়ে মাথায় আঘাত করেন ওই নারী। এরপর ওই তরুণীকে রাস্তায় ফেলে পেটাতে থাকেন তিনি। এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে আনন্দবাজার।

দু’জনকেই আটক করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পরে তাদের থানা থেকেই জামিন দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, স্বামীর প্রেমিকাকে থানা চত্বরে ঢুকেও মারধর করেন ওই নারী। চুলের মুঠি ধরে তাকে রাস্তায় ফেলে মারেন তিনি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com