November 26, 2026, 3:23 am

‘বিয়ের প্রয়োজন না বুঝে’ও বিয়ে করার ব্যাখ্যা দিলেন মালালা

‘বিয়ের প্রয়োজন না বুঝে’ও বিয়ে করার ব্যাখ্যা দিলেন মালালা

জীবনসঙ্গীকে বিয়ে করার প্রয়োজন নিয়ে প্রশ্ন তোলার চার মাসের মাথায় বিয়ে করে বিশ্বজুড়ে বিতর্ক উসকে দিয়েছেন মালালা ইউসুফজাই। শান্তিতে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী এ তরুণী গত সপ্তাহে পাকিস্তানি বংশোদ্ভূদ আসার মালিকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন।

বিবিসির নিয়মিত অনুষ্ঠান ‘দ্য অ্যান্ড্রু মার শো’তে হাজির হয়ে রোববার সে বিতর্কের জবাব দিয়েছেন মালালা।

বিবিসির একটি ভিডিও প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ে দেয়া সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে কেবল নিজের ‘উদ্বেগ’ প্রকাশ করেছিলেন দাবি মালালার।

সে সময় প্রখ্যাত ভোগ ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে মালালা বলেছিলেন, ‘আমি বুঝি না, মানুষ কেন বিয়ে করে। যদি কাউকে ভালো লাগে ও তাকে সঙ্গী হিসেবে পেতেই চায় তাহলে কেন কিছু দলিলে স্বাক্ষর করতে হবে?’

নিজে বিয়ে করার পরে ২৪ বছর বয়সী এ নারী অধিকারকর্মীর দাবি, ‘বিশ্বজুড়ে অনেক কিশোরীর বাল্যবিয়ে ও বিচ্ছেদ… আর ক্ষমতার ভারসাম্যহীনতার খবর’ নিয়ে তার উদ্বেগ বাস্তব ছিল।

মালালা নিজের মূল্যবোধে মিল থাকা এবং তাকে বুঝতে পারার মতো একজন স্বামী খুঁজে পাওয়ায় নিজেকে ‘সৌভাগ্যবতী’ বলেও উল্লেখ করেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তা আসার মালিকের সঙ্গে গত ৯ নভেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মালালা। পিসিবির সাধারণ ব্যবস্থাপক মালিক।

২০১২ সালে পাকিস্তানের এক প্রত্যন্ত অঞ্চলে কট্টরপন্থি সশস্ত্র গোষ্ঠী তালেবানের হামলার শিকার হন কিশোরী মালালা। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেয়া হয় তাকে। পরে সেখানেই আশ্রয় পান তিনি এবং কাজ শুরু করেন নারী অধিকার নিয়ে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com