November 26, 2026, 3:02 am

শনিবারই পৃথিবীতে আসছে ভয়ানক সৌরঝড়, বহু অঘটনের শঙ্কা!

শনিবারই পৃথিবীতে আসছে ভয়ানক সৌরঝড়, বহু অঘটনের শঙ্কা!

পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে এক ভয়ানক সৌরঝড়। যার ফলে বিঘ্নিত হতে পারে এই গ্রহের যোগাযোগ ব্যবস্থা।

বিজ্ঞানীরা অনেক অঘটনেরই আশঙ্কা করছেন। তবে আসলে ব্যাপারটা ঠিক কী ঘটবে, তার ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা।

এই সৌর ঝড়ের ফলে কেঁপে উঠবে পৃথিবীর চারপাশে থাকা চৌম্বক ক্ষেত্র। পৃথিবীর দুই মেরুতে আরও ঘনঘন আরও উজ্জ্বল হয়ে উঠতে দেখা যেতে পারে মেরুজ্যোতি।

এই মহাজাগতিক ঘটনার ফলে কিছুক্ষণের জন্য হলেও বিপর্যস্ত হয়ে পড়তে পারে গোটা ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ মেরু, উত্তর মেরু, উত্তর আমেরিকা, ইউরোপের যাবতীয় রেডিয়ো যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্বের একাংশের বিদ্যুৎসেবা। ব্যাহত হতে পারে জিপিএস ও মোবাইল সেবাও।

কী এই জিওম্যাগনেটিক স্টর্ম? নাসার মতে, সৌরবাতাস থেকে যখন এক শক্তিশালী তরঙ্গ পৃথিবীর চৌম্বকক্ষেত্রে আছড়ে পড়ে তখন পৃথিবীতে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবশ্য শুধু তরঙ্গই নয়, সূর্য থেকে এ সময় পৃথিবীতে আছড়ে পড়ে প্লাজমাও। জানা গেছে, এই ঘটনায় সূর্যের এক্সওয়ান ফ্লেয়ার বেরিয়ে আসে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com