November 26, 2026, 2:44 am

হঠাৎ মরে গেল ২১ কোটির সুলতান!

হঠাৎ মরে গেল ২১ কোটির সুলতান!

হঠাৎ মরে গেল সুলতান। ওর দাম ছিল ২১ কোটি টাকা। আর সে কারণেই তাকে নিয়ে ছিল হইচই।
এই সুলতান কোনো মানুষ নয়। একটা মহিষ। ভারতের হরিয়ানার এই মহিষের পুরো নাম ছিল সুলতান ঝোটে।

মহিষটির মৃত্যুতে এলাকায় শোরগোল পড়ে গেছে।

সুলতানের মালিক নরেশ বেনিওয়াল। হরিয়ানার কৈথলের বুড়াখেড়া গ্রামের বাসিন্দা তিনি।

৬ ফুট লম্বা আর দেড় টন ওজনের সুলতান একদিনে ১০ কেজি দুধ, ২০ কেজি গাজর, ১০ কেজি সবজি এবং ১২ কেজি পাতা খেত।

রাজস্থানের পুষ্কর পশুমেলায় সুলতানের দাম উঠেছিল ২১ কোটি টাকা।

কিন্তু ওই সুলতানের এত দাম কেন?

শুধু হরিয়ানা বা পঞ্জাবই নয়, যেখানে পশু মেলা হতো, সেখানেই সুলতান তার গুণের জন্য পুরস্কার জিততো। ২০১৩ সালে সর্বভারতীয় পশু সৌন্দর্য প্রতিযোগিতায় ঝাঝর, কারনাল এবং হিসারে সেরা পুরস্কার জিতেছিল সুলতান।

সুলতানের এত বেশি দাম হওয়ার মূল কারণ হলো তার সিমেন বা বীর্য। এর মালিক বছরে চার লাখ টাকার সিমেন।

২১ কোটি টাকা দাম উঠলেও সুলতানকে বিক্রি করেননি মালিক নরেশ। কারণ তিনি সুলতানকে সন্তানের মতো ভালোবাসতেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com