August 27, 2026, 6:01 am
ভিসা জটিলতা কাটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) বাকি অংশে অংশ নেওয়ার জন্য সোমবার দিবাগত রাতে সস্ত্রীক দুবাই গেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এর আগের দিন রাতে আইপিএলের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগে থেকেই জানা ছিল দেশের ক্রিকেটের বড় দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আইপিএল এর বাকি ম্যাচ খেলতে দুবাই যাবেন। আইপিএলের উদ্দেশে সাকিব এক দিন আগে গেলেও ভিসা জটিলতায় মোস্তাফিজের তার সঙ্গে যাওয়া হয়নি। যদিও দুই জনের একসঙ্গেই যাওয়ার কথা ছিল।
সাকিবের একদিন পর সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে করে সস্ত্রীক দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন কাটার মাস্টার। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের বাকি ম্যাচগুলো। নিজ দেশেই এই আসর শুরু হলেও শেষ করতে হচ্ছে আমিরাতে। কারণ করোনা মহামারির কারণে মাঝপথেই স্থগিত করতে হয়েছে আসরটি।