September 3, 2026, 7:51 am

ভারতের বরাবাঁকিতে গুঁড়িয়ে দেওয়া হলো প্রাচীন মসজিদ, উত্তেজনা

ভারতের বরাবাঁকিতে গুঁড়িয়ে দেওয়া হলো প্রাচীন মসজিদ, উত্তেজনা

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বরাবাঁকিতে প্রাচীন গরিব নেওয়াজ মসজিদ গুঁড়িয়ে দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। এরপর থেকে ওই এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড ও সুন্নি ওয়াকফ বোর্ড তীব্র নিন্দা জানিয়ে পুরো ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছে।

অবশ্য কর্তৃপক্ষ বলছে, মসজিদটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এবং এলাহাবাদ হাইকোর্টের অনুমতি নিয়েই তারা সেই স্থাপনাটি ভেঙেছে।  এর দুই মাস আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদটিতে তালা মেরে দেওয়া হয়।  এরপর মঙ্গলবার কর্তৃপক্ষ বিশাল বাহিনী নিয়ে এসে মসজিদের পুরো কাঠামোটিই ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়।

বরাবাঁকির স্থানীয় মুসলিমরা বলছেন গত ১০০ বছরেরও বেশি সময় ধরে ওই মসজিদে নামাজ পড়া হচ্ছিল।

আদালতের আদেশেই কাঠামোটি ভাঙা হয়েছে বলে প্রশাসন দাবি করলেও গরিব নেওয়াজ মসজিদের খাদেম রমজান আলি বলছেন তাদের বক্তব্য পেশ করার কোনো সুযোগই দেওয়া হয়নি।

মঙ্গলবার মসজিদটি ভেঙে ফেলার পর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এক বিবৃতিতে দাবি করেছে, ওই মসজিদটি নিয়ে কখনো কোনো বিতর্ক ছিল না এবং সম্পূর্ণ বেআইনিভাবে সেটি ধূলিসাৎ করা হয়েছে।

সংস্থার সাধারণ সম্পাদক মৌলানা খালিদ সাইফুল্লা রেহমানি আরও বলেছেন, ১০০ বছরেরও বেশি সময় ধরে মুসলিমরা সেখানে নামাজ পড়ে আসছেন – যে বক্তব্য নিয়ে স্থানীয়দের মধ্যেও কোন দ্বিমত নেই।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com