May 30, 2026, 8:48 am

পাশে থাকার জন্য যেসব দেশকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

পাশে থাকার জন্য যেসব দেশকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

ইসরাইলের একের পর এক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় মৃত্যুপুরীতে পরিণত গাজা। এক সপ্তাহ ধরে চলা বর্বর এ হামলায় দুই শতাধিক নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকশ।

আর নিরপরাধ ফিলিস্তিনের ওপর আগ্রাসন চালানোয় ইসরাইলকে সমর্থন দিয়েছে ২৫টির মতো দেশ। এসব দেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত শনিবার এক টুইটবার্তায় সমর্থনকারী দেশগুলোর পতাকার ইমোটিন প্রকাশ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

পতাকাগুলো হলো – যুক্তরাষ্ট্র, আলবেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভেনিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, কলম্বিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, জর্জিয়া, জার্মানি, গুয়েতেমালা, হন্ডুরাস, হাঙ্গেরি, ইতালি, লিথুনিয়া, মালদোভা, নেদারল্যান্ডস, মেসিডোনিয়া, প্যারাগুয়ে, স্লোভেনিয়া, ইউক্রেন এবং উরুগুয়ের।

ইসরাইলকে সমর্থনকারী দেশগুলোর পতাকা শেয়ার করে টুইটবার্তায় নেতানিয়াহু লেখেন, ‘ইসরাইলের পাশে জোরালোভাবে দাঁড়ানোয় এবং সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করায় আপনাদের প্রতি কৃতজ্ঞ।’

এদিকে এসব দেশের তালিকায় নেই ভারতের পতাকা নেই দেখে বিস্মিত ও হতাশ হয়েছেন বহুসংখ্যক ভারতীয়। অনেকেই এই ইস্যুতে অবস্থান স্পষ্ট করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন।

তথ্যসূত্র: দ্য প্রেস জার্নাল

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com