September 3, 2026, 5:53 am

মেক্সিকোতে মেট্রো ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫

মেক্সিকোতে মেট্রো ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫

মেক্সিকোতে মেট্রো ট্রেন দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭০ জন। দেশটির রাজধানী শহর মেক্সিকো সিটির ঠিক দক্ষিণে ট্রেনসহ মেট্রোরেলের ব্রিজ ধ্বসে পড়ায় এই দুর্ঘটনা ঘটে।

রাশিয়ান সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ট্রেনসহ মেট্রোরেলের ব্রিজ ধ্বসে পড়ার পর পার্শ্ববর্তী আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়ে অলিভস স্টেশনে আঘাত করে। স্থানীয় সময় সোমবার (৩ মে) রাত ১১টার কিছু আগে এই দুর্ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় টেলিভিশন চ্যানেল মিলেনিও টিভিতে দুর্ঘটনার একটি ভিডিও প্রচার করা হয়। সেখানে মেট্রোর ১২ লাইনটি ট্রেনসহ ভেঙে নিচে থাকা রাস্তা ও গাড়ির ওপর পড়তে দেখা যায়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com