April 30, 2026, 3:40 pm

আল-আরাফাহ’র ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আল-আরাফাহ’র ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল, ফ্লোটিং রেট, মুদারাবা সাবঅর্ডিনেটেট টায়ার-II ক্যাপিটাল বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কমিশনের ৭৩৮ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৭ বছর মেয়াদী বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে : নন-কনভার্টেবল, ফুল্লি রিডেম্বল, আনসিকিউর্ড, আনলিস্টেড, মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড।

স্থানীয় উচ্চ সম্পদশালী ব্যক্তি, কর্পোরেট হাউজ, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, মার্চেন্ট ব্যাংক এবং বিদেশী ব্যক্তি, কর্পোরেট, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, অন্যান্য সংস্থাসহ অনিবাসী বাংলাদেশী বিনিয়োগকারদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে আল আরাফাহ ইসলামী ব্যাংক এর টায়ার -II ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে।

এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫০০০০০ (পাঁচ লাখ) টাকা।

বন্ডটির ট্রাস্টি এবং ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড কাজ করছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com