September 3, 2026, 3:05 am

ক্ষমা চাইলেন নুসরাত

ক্ষমা চাইলেন নুসরাত

তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দ্বিতীয় দফায় ভোটে লড়ছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। বসুরহাট থেকে এবারও ভোট করছেন বর্তমান এ সংসদ সদস্য।

পশ্চিমবঙ্গের বিধানসভায় আট দফায় ভোটগ্রহণ হবে। ২৮ মার্চ প্রথম দফায় ভোট কেন্দ্র করে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন মাঠঘাট। দলের প্রার্থীদের পক্ষে ভোটের প্রচারে নেমেছেন নুসরাতও।

বুধবার ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরের সমর্থনে ডেবরার গোলগ্রামে প্রচার সভা করেন নুসরাত জাহান। এদিন তিনি তৃণমূলের হয়ে ক্ষমা চান।

ভোটের মাঠে ক্ষমা চেয়ে তিনি বলেন, দলের তরফে কোনো ভুল হয়ে থাকলে, ক্ষমা করে দেবেন— ভোট প্রচারে গিয়ে বললেন তিনি। অভিনেত্রী বলেন, আমাদের দলের মানুষের থেকে যদি কিছু ভুল হয়ে গিয়ে থাকে। আপনাদের তো মন বড়— ক্ষমা করে দেবেন।

উপস্থিত মানুষের উদ্দেশ্যে নুসরাত বলেন, মনে রাখবেন শুধু একটিই মুখ, সেটি দিদির মুখ। যিনি শুধু বাংলার জন্য লড়াই করে যাচ্ছেন।

প্রসঙ্গত, ৯ ফেব্রুয়ারি কালনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় তৃণমূল কংগ্রেসে যোগ দেন চন্দননগরের সাবেক পুলিশ কমিশনার হুমায়ুন কবীর।

শুধু নুসরাতই নন, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচার শুরু করেছেন আরও দুই তারকা সাংসদ মিমি চক্রবর্তী ও দেব। তাদের উপস্থিতিতে ভোটাররা উজ্জীবিত হচ্ছেন।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com