November 23, 2026, 10:16 pm

মমতা বললেন, ভাঙা পায়েই খেলা হবে

মমতা বললেন, ভাঙা পায়েই খেলা হবে

হুইলচেয়ারে বসেই নির্বচনী প্রচারণায় নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে পায়ে আঘাত পান। নির্বাচনী প্রচারণায় নেমেই কর্মীদের উজ্জীবিত করতে বলেছেন, ভাঙা পায়েই খেলা হবে। হুইলচেয়ারে বসেই পুরো নন্দীগ্রাম ঘুরবেন বলে ঘোষণাও দিয়েছেন তিনি।

রোববার বিকালে কলকাতার হাজরা মোড়ে তৃণমূল কংগ্রেসের জনসভায় যোগ দেন মমতা। সভামঞ্চে যোগ দিয়েই বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি।

মমতা ব্যানার্জী বললেন, আহত বাঘ আরও ভয়ঙ্কর। ভাঙা পায়ে খেলা হবে। বাংলা দখলের চেষ্টাকে নস্যাৎ করতে হবে।

তিনি বলেন, অনেক আঘাত পেয়েছি জীবনে। অনেক লড়াই পেরিয়ে এসেছি। আপনারা সংযত থাকুন। আমার ওপর ভরসা রাখুন। ডাক্তার ১৫ দিন বিশ্রামের কথা বলেছিলেন। কিন্তু এখন বিশ্রাম নিলে চলবে না। শরীরের থেকে মনের যন্ত্রণা বড়। স্বৈরাচারীদের হাত থেকে গণতন্ত্রকে রক্ষা করতে হবে।আপনাদের থেকেই মনের জোর পেয়েছি , সারা বাংলা ঘুরব।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আজ নন্দীগ্রাম দিবস। সারা ভারতবর্ষ জুড়ে যে কৃষকদিবস হচ্ছে তাকে সালাম। আমার সময় কম। দুর্গাপুর যেতে হবে। পাঁচ ছটা দিন নষ্ট হয়ে গেছে। ভোটের সময় প্রতিটা মুহূর্ত কতটা গুরুতর আপনারা সবাই জানেন।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com