September 2, 2026, 10:54 pm

ভারত-পাকিস্তান ভালো বন্ধু হবে এটাই আমার স্বপ্ন: মালালা

ভারত-পাকিস্তান ভালো বন্ধু হবে এটাই আমার স্বপ্ন: মালালা

ভারত ও পাকিস্তান একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। স্বাধীনতার পর থেকে দেশ দু’টি একাধিকবার যুদ্ধে জড়িয়েছে। আবার কাশ্মির নিয়েও উভয় দেশের মধ্যে আছে উত্তেজনা। তবে এতো কিছুর পরও ভারত ও পাকিস্তানকে সত্যিকারের বন্ধু হিসেবে দেখাটা নিজের স্বপ্ন বলে জানিয়েছেন পাকিস্তানি মানবাধিকার কর্মী ও নোবেলজয়ী মালালা ইউসুফজাঈ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, রোববার জয়পুর সাহিত্য উৎসবে ভার্চ্যুয়ালি যোগ দেন নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা। সেখানে তিনি বলেন, ‘আপনারা ভারতীয়, আমি পাকিস্তানি। আমরা আমাদের মতো ভালো আছি। তাহলে এতো বিদ্বেষ কেন? সীমান্ত, বিভাজন এবং বিভাজনের মাধ্যমে আলাদা করে জয় করা- এসব পুরনো দর্শন এখন আর কাজ করে না।’

তিনি আরও বলেন, ‘মানুষ হিসেবে আমরা সবাই শান্তিতে থাকতে চাই। ভারত ও পাকিস্তানের আসল শত্রু হল– দারিদ্র, বৈষম্য ও অসাম্য। নিজেদের মধ্যে লড়াই না করে দুই দেশের উচিত এই শত্রুগুলোর বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ে নামা। ভারত ও পাকিস্তানকে একে অপরের সত্যিকারের বন্ধু হিসেবে দেখতে চাই আমি।’

ভারতীয়রা এবং পাকিস্তানিরা একে অপরের দেশে যেতে পারবে; এটা দেখতে পারাও আমার স্বপ্ন। আপনারা (ভারতীয়রা) পাকিস্তানি নাটক দেখবেন। আর আমরা বলিউডের সিনেমা দেখবো। এছাড়া একে অপরের ক্রিকেট ম্যাচও উপভোগ করবো আমরা

মালালা ইউসুফজাঈ

উল্লেখ্য, ২০১২ সালে সন্ত্রাসীদের হামলার শিকার হন মালালা ইউসুফজাঈ। সেই ঘটনায় সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়। তখন মালালা ছিলেন স্কুলছাত্রী।

এরপর সুস্থ হয়ে নারীদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে বৈষম্য ও সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে কাজ করে চলেছেন তিনি। আর এবার ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের শত্রুতাপূর্ণ সম্পর্ক নিয়েও কথা বললেন শান্তিতে নোবেলজয়ী এই মানবাধিকার কর্মী।

বিজনেস নিউজ /এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com