May 27, 2026, 5:11 pm

শপথ নিলেন জামায়াত জোট

শপথ নিলেন জামায়াত জোট

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনে এ শপথ অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানে প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। পরে অন্যান্য দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথ সম্পন্ন হয়। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

এমপি হিসেবে শপথ নেওয়ার পরপরই দ্বিতীয় ধাপে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর নেতারা। তবে দ্বিতীয় শপথের আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও বিএনপির নেতা ইশরাক হোসেন-কে সভাকক্ষ থেকে বেরিয়ে যেতে দেখা যায়, যা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়।

উল্লেখ্য, এর আগে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এ কারণে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শপথ গ্রহণ নিয়েও কিছুটা অনিশ্চয়তা ও ধোঁয়াশা তৈরি হয়।

সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার ব্যাখ্যায় কক্সবাজার-১ আসনের বিএনপির সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, তারা কেউই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। জাতীয় সংসদে বিষয়টি সাংবিধানিকভাবে গৃহীত হলে তবেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

ইএটি

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com