July 12, 2026, 12:09 am
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি–এর আমির ডা. শফিকুর রহমান।
সংসদ সদস্যদের শপথ শেষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
একই বৈঠকে বিরোধী দলীয় উপনেতা হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
অন্যদিকে, বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৈঠকে অংশ নেওয়া গাইবান্ধা জেলা জামায়াতের আমির ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানিয়েছে, ১১ দলীয় জোটের পক্ষ থেকে শিগগিরই যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিরোধী দলীয় নেতৃত্বের এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ইএটি