July 12, 2026, 1:19 am

এদের কোনো ভোট নেই: মির্জা আব্বাস

এদের কোনো ভোট নেই: মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে জয় পাওয়ার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রাপ্ত ভোট নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তার দাবি, ওই আসনে প্রতিপক্ষের এত ভোট থাকার কথা নয়; কারচুপির মাধ্যমেই তারা বেশি ভোট পেয়েছে।বেসরকারি ফল অনুযায়ী, এই আসনে মির্জা আব্বাস পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর রাজধানীর শাহজাহানপুরে নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ফলাফলে সন্তোষ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, “ফলাফলে আমি আনন্দিত। দেশবাসীও আনন্দিত। সবাই ভোট দিয়েছেন। এ রায়টা ঐতিহাসিক হয়েছে। আমরা আশা করছি, জনগণ এই রায়ের প্রতিফলন পাবে ইনশাআল্লাহ।”
রাজনৈতিক উত্তরাধিকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমার ভালো লাগছে, আমি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তাদের পরবর্তী প্রজন্মের সঙ্গেও রাজনীতি করছি।”
তবে একইসঙ্গে বাতিল ব্যালট নিয়ে আপত্তি জানিয়ে তিনি বলেন, “এই আসনে যে ব্যালটগুলো বাতিল করা হয়েছে, এটা ঠিক হয়নি। এটা অন্যায় হয়েছে। এগুলো যুক্ত করার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছি।”
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোট পাওয়া নিয়ে অভিযোগ তুলে তিনি আরও বলেন, “আমি বারবার বলতাম, তারা এখানে একটা ভোট ইঞ্জিনিয়ারিং করবে। এটা তারা করে ফেলেছে। কোন কায়দায় করেছে, সেটা আমরা বুঝতে পারছি। এটা খুব ভয়ংকর। জাতির জন্য খুব খারাপ একটা লক্ষণ। এরা এত ভোট এখানে পেল কিভাবে। এদের কোনো ভোট নেই।”

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com