July 12, 2026, 1:18 am
কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে ভোটগণনা চলাকালে প্রাপ্ত ফলাফলে শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ এক লাখ ৭২ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এখন পর্যন্ত ১১৬টি কেন্দ্রের ফলাফল জানা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাওয়া ফলাফলে দেখা যায়, হাসনাত আব্দুল্লাহ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দীনের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ভোট।
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। যারা ওই সময়ের মধ্যে কেন্দ্রে উপস্থিত ছিলেন, তারা ভোট দেওয়ার সুযোগ পান।