October 23, 2026, 9:52 pm

ছয় কেন্দ্রের ফল পাল্টানোর অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

ছয় কেন্দ্রের ফল পাল্টানোর অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

ঢাকা বিভাগের কমিশনার কার্যালয়ে ছয়টি ভোটকেন্দ্রের ফলাফল পরিবর্তনের অভিযোগ তুলেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৮টার দিকে বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রধান নির্বাচনি এজেন্ট শাহিন আহমেদ খান দাবি করেন, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে তিন দফা ভোট গণনা করা হয়েছে। এ সময় তাদের এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট বৈধ হিসেবে যুক্ত করে ফলাফল প্রভাবিত করার চেষ্টা চলছে।
তিনি অভিযোগ করেন, সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ ও ইস্কাটন গার্ডেন কেন্দ্রের বাতিল ভোটগুলো বৈধ হিসেবে গণ্য করতে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও তার সমর্থকেরা চাপ সৃষ্টি করছেন।
শাহিন আহমেদ খান আরও বলেন, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট গণনা শেষে তারা ফলাফলের কাগজও পেয়েছেন। এরপরও পুনরায় গণনার জন্য প্রভাব বিস্তার করা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের কেন্দ্র ত্যাগ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া পল্টনের পরিবার-পরিকল্পনা কেন্দ্রে গণনা শেষ হওয়ার পরও বিএনপির লোকজন ফল প্রকাশে বাধা দিচ্ছে বলেও দাবি করেন নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষের এই প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com