May 27, 2026, 5:19 pm

চিংড়ির মতো পেছনে নয়, সিংহের মতো সামনে এগোতে চাই: ডা. শফিকুর রহমান 

চিংড়ির মতো পেছনে নয়, সিংহের মতো সামনে এগোতে চাই: ডা. শফিকুর রহমান 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলটি পেছনে হাঁটার রাজনীতিতে বিশ্বাস করে না। চিংড়ি মাছের মতো পেছনে নয়, সিংহের মতো সামনে এগিয়ে দেশ গড়তে চায় জামায়াতে ইসলামী। সিলেটে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

শনিবার বিকেলে (৭ ফেব্রুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর জামায়াত ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা সামনে এগোতে চাই। আমরা চিংড়ি মাছের দৌড় চাই না। চিংড়ি যেমন পেছনে দৌড়ায়, আমরা তেমন চাই না। আমরা সিংহের মতো সামনে দৌড়াতে চাই।”

সিলেটের প্রবাসী অধ্যুষিত এলাকার প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, একসময় সিলেট থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সরাসরি বিমানের ফ্লাইট চলাচল করত। কিন্তু সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পুরনো রুট পুনরায় চালুর পাশাপাশি নতুন আন্তর্জাতিক রুট চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।

গত ৫৪ বছরে জামায়াতে ইসলামীর ওপর দমন-পীড়নের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, “জুলুমের শিকার হয়েছে অনেকেই। তবে সবচেয়ে বড় জুলুমের শিকার জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ সরকারের সময় আমাদের সব অফিস একসঙ্গে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। নেতাকর্মীদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছিল।”

তিনি আরও অভিযোগ করেন, “৫ আগস্টের পর একটি দল হাজার হাজার মানুষকে আসামি করে মামলা বাণিজ্য করেছে।”

সিলেটবাসীর দীর্ঘদিনের সমস্যা তুলে ধরে জামায়াত আমির বলেন, এই অঞ্চলে সুপেয় পানি পাওয়া এখন আলাদিনের চেরাগের মতো দুর্লভ। তিনি বলেন, “সিলেট খনিজসম্পদে ভরপুর হলেও মানুষ তার ন্যায্য হিস্যা পায় না।”

নদী ও জ্বালানি খাত নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, সিলেটের নদীগুলোকে শুকিয়ে কঙ্কাল ও মরুভূমিতে পরিণত করা হয়েছে। পাশাপাশি সিলেটের গ্যাস থেকে উৎপাদিত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এখনো সব এলাকায় পৌঁছায়নি বলেও অভিযোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com