May 18, 2026, 12:48 am

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে বাইরে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে ক্রিকেটপ্রেমীদের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে জামায়াত আমির লেখেন, “প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুরা, আজ আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকত টিভি স্ক্রিনে। সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে।”

তিনি আরও লেখেন, “দুঃখের বিষয়, এই আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের ক্রিকেটারদের সাথে জাতিকেও অপমান করা হয়েছে। লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদের পরিকল্পিতভাবে দূরে রাখা হলো।”

বাংলাদেশ দলের ক্রিকেটারদের প্রতি সমবেদনা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সাথে সমব্যথী। দেশের মর্যাদা ও দেশের স্বপ্নের সঙ্গে কোনো আপস হতে পারে না। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না।”

পোস্টে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাব, ইনশাআল্লাহ।”

এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে মাথা উঁচু করে গর্ব, শক্তি ও সম্মানের সঙ্গে ফিরে আসবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com