July 12, 2026, 1:19 am

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানানো হবে: জামায়াত আমির”

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানানো হবে: জামায়াত আমির”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে উত্তরবঙ্গকে দেশের কৃষি শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নওগাঁ শহরের এটিম মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এ ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, “উত্তরবঙ্গে কৃষি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এখান থেকে তৈরি হবে দক্ষ জনবল, যারা দেশে এবং বিদেশে সম্মানের সঙ্গে কাজ করবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।”

তিনি আরও জানান, পরিকল্পনার অংশ হিসেবে কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণা ইনস্টিটিউটও অন্তর্ভুক্ত করা হবে। বর্তমানে এই অঞ্চলে প্রচুর আম উৎপাদন হয়, কিন্তু সংরক্ষণের অভাবে চাষিরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। এ সমস্যা সমাধানে সংরক্ষণাগার গড়ে তোলা হবে এবং প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।

জনসভায় ডাকসু জিএস এস এম ফরহাদ, আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার শাহরিয়ার কবিরসহ জেলা জামায়াত ও ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন নেতা বক্তব্য রাখেন।

সভার শেষ দিকে নওগাঁর ছয়টি আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করার জন্যও জনগণের প্রতি আহ্বান জানান জামায়াত আমির।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com