July 12, 2026, 1:19 am
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এই ধারাবাহিকতায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ডা. শফিকুর রহমান গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।
জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছে, ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের জন্য মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিকভাবে অনুমতি প্রার্থনা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে যে, প্রধান নির্বাচন কমিশনার নির্ধারিত সময়ে ভাষণ সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অনুমোদন দেবেন।