May 25, 2026, 1:16 pm

স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

খুলনা সোনাডাঙ্গা থানার বয়রা এলাকায় গৃহবধূ চাঁদনী হত্যা মামলার প্রধান পলাতক আসামি স্বামী মাসুদ মোল্লাকে (৩৫) মাগুরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

রবিবার (৩১ আগস্ট) র‍্যাব-৬-এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিবাগত রাতে র‍্যাব-৬-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার শালিখা থানাধীন আড়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চাঁদনী হত্যা মামলার প্রধান পলাতক আসামি মাসুদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনি খুলনা মহানগরীর ৪ নম্বর বয়রা ইসলামিয়া কলেজ রোডের বাসিন্দা।

পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাসুদ ও চাঁদনীর মধ্যে ঝগড়াবিবাদ হয়। একপর্যায়ে মাসুদ কিল-ঘুষি মেরে চাঁদনীকে গুরুতর আহত করে। পরবর্তীতে শ্বশুর ও দেবর মিলে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। রাত ৮টা ৪০ মিনিটে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ৮টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

এমএইচ

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com