July 10, 2026, 12:54 pm

কেরানীগঞ্জে ফয়েল প্যাকেজিং ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

কেরানীগঞ্জে ফয়েল প্যাকেজিং ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী ১নং নম্বর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানিয়েছিলেন, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে খবর আসে ঢাকার কেরানীগঞ্জ ধলেশ্বরী ১নং নম্বর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় একটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং ফ্যাক্টরিতে আগুন লেগেছে। ওই খবরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ৭টা ৫ মিনিটে। প্রাথমিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com