November 27, 2026, 2:08 am

আঞ্চলিক প্রধান সমন্বয়কারীসহ আনসার আল ইসলামের ছয় সদস্য গ্রেপ্তার

আঞ্চলিক প্রধান সমন্বয়কারীসহ আনসার আল ইসলামের ছয় সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর আঞ্চলিক প্রধান সমন্বয়কারীসহ সংগঠনটির ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১ এর একটি দল।

রাজধানীর আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী ও প্রশিক্ষণ শাখার প্রধান আব্দুর রাজ্জাক ওরফে ইসহাক ওরফে সাইবাসহ ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com