November 26, 2026, 1:15 am

গাজীপুরে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেসের ইঞ্জিন উদ্ধার

গাজীপুরে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেসের ইঞ্জিন উদ্ধার

কমলাপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন জয়দেবপুর রেলওয়ে জংশনে লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের চার নম্বর লাইনে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয় বলে জানান স্টেশনটি মাস্টার হানিফ আলী। পরে রাত ৩টার দিকে ট্রেনটি উদ্ধার করা হয়।

তিনি জানান, কুড়িগ্রাম এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুতের বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে রাত তিনটার দিকে লাইনচ্যুত ইঞ্জিনটিকে রেললাইনের উপর উঠানো হয়। এর কিছু সময় পর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়।

উল্লেখ্য, রাত ১১টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন। রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ট্রেনটি জয়দেবপুর জংশনের চার নম্বর লাইনে প্রবেশ করার সময় ইঞ্জিনটি আউটার সিগনালে লাইনচ্যুত হয়। তবে ১ ও ২ নম্বর লাইন চালু থাকায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com