October 23, 2026, 10:05 pm

যুবদল নেতাকে পিটিয়ে ভবন থেকে ফেলে হত্যার অভিযোগ

যুবদল নেতাকে পিটিয়ে ভবন থেকে ফেলে হত্যার অভিযোগ

আদাবর থানার সাবেক যুবদল নেতা বর্তমান আদাবর থানার ৩০ নং ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোঃ আবদুর রশিদকে শনিবার দুপুরে পিটিয়ে ও নির্মাণাধীন ভবন থেকে ফেলে হত্যার অভিযোগ করেছে বিএনপি। তবে আদাবর থানা পুলিশ বলেছে তাদের থানা এলাকায় এরকম কোন ঘটনা ঘটেনি। বিষয়টি পুলিশের নলেজে নেই।

বিএনিপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিলন হক দাবী করেন, হরতালের সমর্থনে মোহাম্মদপুর টাউন হল একাকায় ঝটিকা মিছিল বরে করে বিএনপি। মিছিল শেষে ফেরার পথে আওয়ামীলীগের সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশের সামনে আবদুর রশিদকে তুলে নিয়ে যায়। তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তাকে একটি নির্মানাধীন ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে আদাবর থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘আমার থানা এলাকায় এরকম কোন খবর পাইনি। কোন ঘটনাও ঘটেনি এবং কেউ মারাও যায়নি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com