May 25, 2026, 9:38 pm
অবশেষে মুখ খুলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। তাঁকে দলে নেওয়া, না নেওয়া নিয়ে গত কয়েকদিন ধরে যেসব আলোচনা-সমালোচনা চলেছে, সেসব নিয়েই কথা বলবেন তিনি।
আজ বুধবার নিজের ফেইসবুক পেইজে এই ঘোষণা দেন তামিম ইকবাল। ভিডিও বার্তার মাধ্যমে এ নিয়ে সবার উদ্দেশ্যে কথা বলবেন তিনি, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।’
তামিমের মনে হয়েছে, এ কয়দিন যা যা হয়েছে, তা নিয়ে তাঁর পক্ষ থেকেও কিছু বলা দরকার, ‘গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত – সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে।’